সাত মিলিয়ন ডলারের অ্যাপল পণ্য চুরি

১৮ নভেম্বর, ২০২০ ০২:৫২  
যুক্তরাজ্যের এম১ মহাসড়ক থেকে প্রায় সাত মিলিয়ন ডলারের অ্যাপল পণ্য চুরি হয়েছে। এক ট্রাক থেকে এসব পণ্য চুরি হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর ম্যাক রিউমরস। চুরি হওয়ার আগে একজন ট্রাক ড্রাইভার এবং নিরাপত্তা কর্মী বৃহৎ সংখ্যক অ্যাপল ডিভাইস পরিবহন করছিলেন। ১০ নভেম্বর রাত ৮টার দিকে এই এম১ মহাসড়কে এই চুরির ঘটনাটি ঘটে। দুষ্কৃতিকারীরা চালক এবং নিরাপত্তা কর্মীকে বেঁধে রাখে। বিষয়টি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। কারণ চোরেরা আলাদা একটি ট্রাকে পণ্যগুলো নিয়ে নেয় এবং প্রকৃত ট্রাক এর পাশে চালক ও নিরাপত্তা কর্মীকে ফেলে রাখে। তারা প্রায় ৪৮ প্যালেট অ্যাপল পণ্য চুরি করেছে। পুলিশ ইতিমধ্যেই চোরদের খোঁজার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডিবিটেক/বিএমটি